The Four Horsemen: ডকুমেন্টারির নোট
ডিজিটাল

The Four Horsemen: ডকুমেন্টারির নোট

৳১২০

ডিজিটাল ডাউনলোড। এখন পেমেন্ট করুন; পেমেন্ট নিশ্চিত হলে অর্ডার পেজে ফাইল খুলবে।

সংস্করণ: PDF (English)

ক্যাপিটালিজম, সোশ্যালিজম এগুলোর সাথে সমাজের সম্পর্ক কিরকম? এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশিরভাগের ধারণা ভাসা ভাসা। সিভিলাইজেশন তো দূর, বর্তমান সমাজের প্রেক্ষাপট থেকেও তেমন আলোচনা সচরাচর হয় না। এই বিষয়গুলো নিয়েই ১ ঘন্টা ৩৮ মিনিটের একটা ডকুমেন্টারি পেলাম, "The Four Horsemen"। নামটা বিব্লিকাল ক্যারেক্টার থেকে নেওয়া। Four Horsemen (চারজন অশ্বারোহী) চারটা বিষয় নির্দেশ করে: ১) বিজয় ২) যুদ্ধ ৩) দুর্ভিক্ষ ৪) মৃত্যু। এই চারটা প্রিন্সিপালকে সামনে রেখে ডকুমেন্টারিটা আমাদের মডার্নিটির বিষয়গুলো কিভাবে কাজ করছে সেটা এক্সপ্লেইন করে: ইন্টারনেটের আগমনে কি হলো, একটা সভ্যতার উত্থান-পতনের সাইকেল, ফিয়াট সিস্টেম, নিওক্লাসিকাল ইকোনমিক্স, গণতন্ত্রকে কিভাবে কেনা হলো, গোল্ডম্যান স্যাকস, রিগ্যান বিপ্লব, ফেডারেল রিজার্ভ, এডাম স্মিথ, আর এগুলোর সাথে প্রত্যেকটা মানুষের চিন্তাগত ও সামাজিক প্রভাব। ডকুমেন্টারিটা সবগুলো বিষয়কে প্রশ্ন করে। কিছু বিষয়ে আমার ব্যক্তিগত ডিসএগ্রিমেন্ট আছে, কিন্তু ওভারঅল অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। নোটে যা আছে তার একটা উদাহরণ: ইতিহাসবিদ ও সমর বিশেষজ্ঞ স্যার জন গ্লাব অনেকগুলো সাম্রাজ্য অধ্যয়ন করে একটা প্যাটার্ন লক্ষ্য করেছিলেন, বেশিরভাগ সাম্রাজ্য টিকে ১০ জেনারেশন বা ২৫০ বছর। তিনি সাম্রাজ্যের ধাপগুলোকে ৬ ভাগে ভাগ করেছিলেন: ১) অগ্রদূতের যুগ (Age of Pioneers): মানুষ সাহসী, পরিশ্রমী, নতুন কিছু তৈরির আগ্রহ, সাম্রাজ্যের ভিত্তি তৈরি। ২) বিজয়ের যুগ (Age of Conquest): সাম্রাজ্য বড় হয়, শক্তি ও প্রভাব বাড়ে, অন্য অঞ্চল জয়। ৩) বাণিজ্যের যুগ (Age of Commerce): ব্যবসা ও বাণিজ্য বাড়ে, সম্পদ তৈরি হয়। ৪) সম্পদের যুগ (Age of Affluence): সাম্রাজ্য ধনী, মানুষ আরাম আর বিলাসিতা উপভোগ করে। ৫) জ্ঞানের যুগ (Age of Intellect): শিক্ষা, বিজ্ঞান, নতুন চিন্তা ও জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়। ৬) পতনের যুগ (Age of Decadence): সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। লক্ষণ: সামরিক শৃঙ্খলা দুর্বল হওয়া, অতিরিক্ত বিলাসিতা, ধনী-গরিবের বড় পার্থক্য, সরকারের উপর অতিরিক্ত নির্ভরতা, বিনোদনে আসক্তি, মুদ্রার মূল্য কমে যাওয়া। ভিডিওর ৪৬টা সেকশনের পুরোটার এক্সপ্লানেটরি নোট, ইংরেজি আর বাংলা দুই ভার্সনে। এটা পড়লে অর্থের সাথে পুরো সমাজব্যবস্থার মেকানিজমের একটা সম্পূর্ণ চিত্র পাবেন।

পৃষ্ঠা (English)২৪০
পৃষ্ঠা (বাংলা)২৭০
উৎসডকুমেন্টারি The Four Horsemen (১ ঘন্টা ৩৮ মিনিট, ৪৬টি সেকশন)